ব্যবহারশর্ত ও ইউজার পলিসি
স্বপ্তবর্ণায় নিবন্ধন করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলো মেনে চলতে সম্মত হচ্ছেন।
১. মৌলিকত্ব ও কপিরাইট
আপনি যা জমা দেবেন তা আপনার নিজের মৌলিক রচনা হতে হবে। অন্যের লেখা নিজের নামে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কপিরাইট লঙ্ঘন প্রমাণিত হলে লেখা সরিয়ে ফেলা ও অ্যাকাউন্টে ব্যবস্থা নেওয়া হবে।
২. আচরণবিধি
গালাগাল, ঘৃণামূলক বক্তব্য, হয়রানি, স্প্যাম, অশ্লীল বা বেআইনি কনটেন্ট নিষিদ্ধ। মন্তব্যে সৌজন্য বজায় রাখুন।
৩. লেখা প্রকাশ ও সম্পাদনা
লেখা প্রকাশের আগে সম্পাদনা-দল পর্যালোচনা করে। নিয়ম ভঙ্গ করলে লেখা ফেরত, প্রত্যাখ্যান বা আর্কাইভ করার অধিকার কর্তৃপক্ষের থাকবে।
৪. স্কোর ও র্যাংকিং
কৃত্রিম উপায়ে পঠন, লাইক বা মন্তব্য বাড়ানোর চেষ্টা করা যাবে না। এমন প্রমাণ পেলে স্কোর কাটা, সাসপেন্ড বা ব্যান করা হতে পারে।
৫. গোপনীয়তা
আপনার ব্যক্তিগত তথ্য (ফোন, ঠিকানা, জন্মতারিখ) আপনার নির্বাচন ছাড়া প্রকাশ্যে দেখানো হয় না।
৬. পরিবর্তন
কর্তৃপক্ষ প্রয়োজনে এই শর্তাবলী পরিবর্তন করতে পারে।