এক যে ছিল সাহেব, তাহার গুণের মধ্যে নাকের বাহার। তার যে গাধা বাহন, সেটা যেমন পেটুক তেমনি ঢ্যাঁটা। ডাইনে বল্লে যায় সে বামে তিন পা যেতে দুবার থামে । চল্তে চল্তে থেকে থেকে খানায় খন্দে পড়ে বেঁকে। ব্যাপার দেখে এম্নিতরো সাহেব বললে “সবুর করো- মাম্দোবাজি আমার কাছে? এ রোগেরও ওষুধ আছে।” এই না বলে ভীষন ক্ষেপে গাধার পিঠে বস্ল চেপে মুলোর ঝুটি ঝুলিয়ে নাকে আর কি গাধা ঝিমিয়ে থাকে? মুলোর গন্ধে টগবগিয়ে দৌড়ে চলে লম্ফ দিয়ে - যতই ছোটে “ধরব” ব’লে ততই মুলো এগিয়ে চলে ! খাবার লোভে উদাস প্রাণে কেবল ছোটে মুলোর টানে - ডাইনে বাঁয়ে মুলোর তালে ফেরেন গাধা নাকের চালে।
অসম্ভব নয় (এক যে ছিল সাহেব)

পড়া হয়েছে ০%



মন্তব্য (০)
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!