রাজা বললেন - ‘গাছ, এ দোষ তােমার ; আমি তােমায় কেটে উনুনে পােড়াব।’
গাছ বললে - ‘মহারাজ, এমন কাজ কর না। সেই টুলি আমার ডাল কেটেছে, আমি তাকে শাস্তি দেব। তুমি কাল সকালে তাকে আমার কাছে ধরে নিয়ে এস।’
রাজা বললেন - ‘আমার কাটা কানের কথা প্রকাশ হল তার উপায়? প্রজারা যে আমার রাজত্ব কেড়ে নেবে।’
গাছ বলে — ‘সে ভয় নেই, আমি কাল তােমার কাটা কান জোড়া দেব। শুনে রাজা খুশি হয়ে রাজ্যে ফিরলেন।’
রাজা ফিরে আসতেই রাজার রানী, রাজার মন্ত্রী, রাজার যত প্রজা রাজাকে ঘিরে বললে — ‘রাজামশাই তােমার কান দেখি’। রাজা দেখালেন - এক কান কাটা। তখন কেউ বললে, - ‘ছি ছি’, কেউ বললে – ‘হায় হায়’। কেউ বললে, - ‘এমন রাজার প্রজা হব না।’ তখন রাজা বললেন, ‘বাছারা কাল আমার কাটা-কান জোড়া যাবে, তােমরা এখন সেই টুলিকে বন্দী কর। কাল সকালে তাকে নিয়ে বনে যে অশ্বত্থ গাছে তারই তলায় যেও।’ রাজার কথা শুনে প্রজারা সেই টুলিকে বন্দী করবার জন্যে ছুটল।
তার পরদিন সকালে রাজা মন্ত্রী নাপিত, রাজ্যের প্রজা আর সেই টুলিকে নিয়ে ধুমধাম করে সেই অশ্বথতলায় হাজির হলেন। রাজা বললেন, ‘অশ্বথ ঠাকুর ঢুলির বিচার কর।’
অশ্বথ ঠাকুর নাপিতকে বললেন- ‘নাপিত, ঢুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দাও।’ নাপিত ঢুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দিল। চারদিকে ঢাক-ঢােল বেজে উঠল, রাজার কান জোড়া লেগে গেল। এমন সময় যে হনুমান রাজার কান ছিঁড়েছিল সে এসে বললে- ‘অশ্বথ ঠাকুর, বিচার কর- রাজামশায় আমার কান কেটেছে, আমার কান চাই।।’
অশ্বখ বললে, - ‘রাজা ঢুলির অন্য কান কেটে হনুকে দাও। এক কান কাটা থাকলে বেচারির বড়াে অসুবিধা হত- দেশের বাইরে দিয়ে যেতে হত। এইবার ঢুলির দু-কান কাটা হল- সে এখন দেশের ভিতর দিয়ে যেতে পারবে।’
রাজা এক কোপে ঢুলির আর-এক কান কেটে হনুর কানে জুড়ে দিলেন আবার ঢাক-ঢােল বেজে উঠল। তখন অশ্বথ ঠাকুর বললে, - ‘ঢুলি এইবার ঢােল বাজা।’ ঢুলি লজ্জায় ঘাড় হেট করে ঢােল বাজাতে লাগল- ঢােল বাজছে
‘‘ঢুলির কান কাটা। ঢুলির কান কাটা।।’
রাজা ফুল-চন্দনে অশ্বথ ঠাকুরের পুজো দিয়ে ঘরে ফিরলেন। রানী রাজার কান দেখে বললেন— ‘একটি কান কিন্তু কালাে হল।’
রাজা বললেন— ‘তা হােক, কাটা কানের থেকে কালাে কান ভালাে। নেই মামার চেয়ে কানা-মামা ভালাে।’





মন্তব্য (০)
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!