রঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা,
হারিয়ে ফেলল ভুলে রেশেনের কার্ডটা ;
তারপর খোঁজাখুঁজি এখানে ও ওখানে,
রঘু ছুটে এল তার রেশনের দোকানে,
সেখানে বলল কেঁদে, হুজুর, চাই যে আটা-
দোকানী বলল হেঁকে, চলবে না কাঁদা-কাটা,
হাটে মাঠে ঘাটে যাও, খোঁজো গিয়ে রাস্তায়
ছুটে যাও আড্ডায়, খোঁজো চারিপাশটায় ;
কিংবা অফিসে যাও এ রেশন এলেকার,
আমার মামার পিসে, কাজ করে ছেলে তার,
তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে,
ছ’মাসের মধ্যেই নয়া এক কার্ড পাবে।
রঘুবীর বলে কেঁদে, ছ’মাস কী করব ?
ছমাস কি উপবাস ক’রে ধুঁকে মরব ?
আমি তার করব কী ? - দোকানী উঠল রেগে-
যা খুশি তা করো তুমি - বলল সে অতি বেগে :
পয়সা থাকে তো খেয়ো হোটেলে কি মেসেতে,
নইলে সটান্ তুমি যেতে পার দেশেতে।।
আরও পড়ুন - মিঠেকড়া / সুকান্ত ভট্টাচার্য





মন্তব্য (০)
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!