আমাদের পাড়াতে ছিলো এক খেলোয়াড়
সেরাদের সেরা ছিল নাম তার দেলোয়ার।

সেই ছেলে মাঠে এলে সবে থাকে মুখিয়ে
নববধু উঁকি দেয় পর্দাটায় লুকিয়ে।

সারা দেশে হলো তার লাখো কোটি ভক্ত
দলে তার জায়গাটা খুবই পাকাপোক্ত।

চারদিকে পড়ে গেলো তারে নিয়ে হইছই
তারে নিয়ে লেখা হলো ম্যাগাজিন ছোট বই।

অতপর একদিন রটে গেলো কি যে-
কথাটাকে বিশ্বাস করেনি কেউ নিজে!

সেই ছেলে ফিক্সিংয়ে গেলো নাকি জড়িয়ে
কথাটা চারদিকে পড়ে গেলো ছড়িয়ে।

অবশেষে দেলোয়ার পেলো শুধু ধিক্কার
লুকিয়ে কাঁদে রোজ করেনাতো চিৎকার।

ধীরে ধীরে সেই ছেলে তীরে গেলো হারিয়ে
তিরষ্কার পেলো খুব- দিলো দল তাড়িয়ে।