তাঁহার বেহাই বেহান সকলেই তাঁহাকে বার বার করিয়া আশ্বাস দিয়া বলিলেন, “বেহাই, মনে কোনাে চিন্তা রাখিয়াে না। তােমার মেয়েটি যেমন বাপকে ছাড়িয়া আসিয়াছে, এখানে তেমনি বাপ মা উভয়কেই পাইলা”।

তাহার পরে শ্বশুরমশায় মেয়ের কাছে বিদায় লইবার বেলা হাসিলেন ; বলিলেন,“বুড়ি চলিলাম৷ তাের একখানি মাত্র এই বাপ, আজ হইতে ইহার যদি কিছু খােওয়া যায় বা চুরি যায় বা নষ্ট হয় আমি তাহার জন্য দায়ী নই।”

মেয়ে বলিল, “তাই বৈকি৷ কোথাও একটু যদি লােকসান হয় তােমাকে তার ক্ষতিপূরণ করিতে হইবে”।

অবশেষে নিত্য তাঁহার যেসব বিষয়ে বিভ্রাট ঘটে বাপকে সে-সম্বন্ধে সে বার বার সতর্ক করিয়া দিল৷ আহারসম্বন্ধে আমার শ্বশুরের যথেষ্ট সংযম ছিল

গুটিকয়েক অপথ্য ছিল, তাহার প্রতি তাঁহার বিশেষ আসক্তি-- বাপকে সেই-সমস্ত প্রলােভন হইতে যথাসম্ভব ঠেকাইয়া রাখা মেয়ের এক কাজ ছিল৷ তাই আজ সে বাপের হাত ধরিয়া উদবেগের সহিত বলিল, “বাবা, তুমি আমার কথা রেখাে-- রাখবে ?”

বাবা হাসিয়া কহিলেন, “মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িবার জন্য। অতএব কথা নােেদওয়াই সব চেয়ে নিরাপদ।” | তাহার পরে বাপ চলিয়া আসিলে ঘরে কপাট পড়িল৷ তাহার পরে কী হইল কেহ জানে না।

বাপ ও মেয়ের অশ্রহীন বিদায়ব্যাপার পাশের ঘর হইতে কৌতূহলী অন্তঃপুরিকার দল দেখিল ও শুনিল৷ অবাক কাণ্ড! খােট্টার দেশে থাকিয়া খােট্টা হইয়া গেছে! মায়ামমতা একেবারে নাই!

আমার শ্বশুরের বন্ধু বনমালীবাবুই আবাদের বিবাহের ঘটকালি করিয়াছিলেন৷ তিনি আমাদের পরিবারেরও পরিচিত। তিনি আমার শ্বশুরকে বলিয়াছিলেন, “সংসারে তােমার তাে ঐ একটি মেয়ে৷ এখন ইহাদেরই পাশে বাড়ি লইয়া এইখানেই জীবনটা কাটাও।”

তিনি বলিলেন, “যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম৷ এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে৷ অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতাে এমন বিড়ম্বনা আর নাই।”

সব শেষে আমাকে নিভৃতে লইয়া গিয়া অপরাধীর মতাে সসংকোচে বলিলেন, “আমার মেয়েটির বই পড়িবার শখ, এবং লােকজনকে খাওয়াইতে ও বড়াে ভালােবাসে৷ এজন্য বেহাইকে বিরক্ত করিতে ইচ্ছা করি না। আমি মাঝে মাঝে তােমাকে টাকা পাঠাইব। তােমার বাবা জানিতে পারিলে কি রাগ করিবেন।”

প্রশ্ন শুনিয়া কিছু আশ্চর্য হইলাম৷ সংসারে কোনাে একটা দিক হইতে অর্থসমাগম হইলে বাবা রাগ করিবেন, তাঁহার মেজাজ এত খারাপ তাে দেখি নাই৷

যেন ঘুষ দিতেছেন এমনিভাবে আমার হাতে একখানা একশাে টাকার নােট গুজিয়া দিয়াই আমার শ্বশুর দ্রুত প্রস্থান করিলেন ; আমার প্রণাম লইবার জন্য সবুর করিলেন না৷ পিছন হইতে দেখিতে পাইলাম, এইবার পকেট হইতে রুমাল বাহির হইল৷ | আমি স্তব্ধ হইয়া বসিয়া ভাবিতে লাগিলাম৷ মনে বুঝিলাম, ইহারা অন্য জাতের মানুষ৷ বন্ধুদের অনেককেই তাে বিবাহ করিতে দেখিলাম৷ মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই স্ত্রীটিকে একেবারে এক গ্রাসে গলাধঃকরণ করা হয়৷ পাকযন্ত্রে পৌঁছিয়া কিছুক্ষণ বাদে এই পদার্থটির নানা গুণাগুণ প্রকাশ হইতে পারে এবং ক্ষণে ক্ষণে আভ্যন্তরিক উবেগ উপস্থিত হইয়াও থাকে, কিন্তু রাস্তাটুকুতে কোথাও কিছুমাত্র বাধে না৷ আমি কিন্তু বিবাহসভাতেই বুঝিয়াছিলাম, দানের মন্ত্রে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাহাতে সংসার চলে, কিন্তু পনেরাে-আনা বাকি থাকিয়া যায়। আমার সন্দেহ হয়, অধিকাংশ লােকে স্ত্রীকে বিবাহমাত্র করে, পায় না এবং জানেও না যে পায় নাই ; তাহাদের স্ত্রীর কাছেও আমৃত্যুকাল এ খবর ধরা পড়ে না৷ কিন্তু, সে যে আমার সাধনার ধন ছিল ; সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ।

শিশির-- না, এ নামটা আর ব্যবহার করা চলিল না৷ একে তাে এটা তাহার নাম নয়, তাহাতে এটা তাহার পরিচয়ও নহে৷ সে সূর্যের মতাে ধ্রুব ; সে ক্ষণজীবিনী উষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয়৷ কী হইবে গােপনে রাখিয়া-- তাহার আসল নাম হৈমন্তী৷৷

দেখিলাম, এই সতেরাে বছরের মেয়েটির উপরে যৌবনের সমস্ত আলাে আসিয়া পড়িয়াছে, কিন্তু এখনাে কৈশােরের কোল হইতে সে জাগিয়া উঠে নাই৷ ঠিক যেন শৈলচূড়ার বরফের উপর সকালের আলাে ঠিকরিয়া পড়িয়াছে, কিন্তু বরফ এখনাে গলিল না। আমি জানি, কী অকলঙ্ক শুভ্র সে, কী নিবিড় পবিত্র৷

আমার মনে একটা ভাবনা ছিল যে, লেখাপড়া-জানা বড়াে মেয়ে, কী জানি কেমন করিয়া তাহার মন পাইতে হইবে৷ কিন্তু, অতি অল্পদিনেই দেখিলাম, মনের রাস্তার সঙ্গে বইয়ের দোকানের রাস্তার কোনাে জায়গায় কোনাে কাটাকাটি নাই৷ কবে যে তাহার সাদা মনটির উপরে একটু রঙ ধরিল, চোখে একটু ঘাের লাগিল,কবে যে তাহার সমস্ত শরীর মন যেন উৎসুক হইয়া উঠিল, তাহা ঠিক করিয়া বলিতে পারিব না৷

এ তাে গেল এক দিকের কথা। আবার অন্য দিকও আছে, সেটা বিস্তারিত বলিবার সময় আসিয়াছে৷৷ | রাজসংসারে আমার শ্বশুরের চাকরি৷ ব্যাঙ্কে যে তাঁহার কত টাকা জমিল সে সম্বন্ধে জনশ্রুতি নানাপ্রকার অঙ্কপাত করিয়াছে, কিন্তু কোনাে অঙ্কটাই লাখের নীচে নামে নাই৷ ইহার ফল হইয়াছিল এই যে, তাহার পিতার দর যেমন-যেমন বাড়িল,হৈমর আদরও তেমনি বাড়িতে থাকিল৷ আমাদের ঘরের কাজকর্ম রীতিপদ্ধতি শিখিয়া লইবার জন্য সে ব্যগ্র, কিন্তু মা তাহাকে অত্যন্ত স্নেহে কিছুতেই হাত দিতে দিলেন না৷ এমন-কি, হৈমর সঙ্গে পাহাড় হইতে যে দাসী আসিয়াছিল যদিও তাহাকে নিজেদের ঘরে ঢুকিতে দিতেন না, তবু তাহার জাত সম্বন্ধে প্রশ্নমাত্র করিলেন না, পাছে বিশ্রী একটা উত্তর শুনিতে হয়৷

এমনিভাবেই দিন চলিয়া যাইতে পরিত, কিন্তু হঠাৎ একদিন বাবার মুখ ঘাের অন্ধকার দেখা গেল৷ ব্যাপারখানা এই-- আমার বিবাহে আমার শ্বশুর পনেরাে হাজার টাকা নগদ এবং পাঁচ হাজার টাকার গহনা দিয়াছিলেন৷ বাবা তাঁহার এক দালাল বন্ধুর কাছে খবর পাইয়াছেন, ইহার মধ্যে পনেরাে হাজার টাকাই ধার করিয়া সংগ্রহ করিতে হইয়াছে ; তাহার সুদও নিতান্ত সামান্য নহে৷ লাখ টাকার গুজব তাে একেবারেই ফাঁকি৷

যদিও আমার শ্বশুরের সম্পত্তির পরিমাণ সম্বন্ধে আমার বাবার সঙ্গে তাঁহার কোনােদিন কোনাে আলােচনাই হয় নাই, তবু বাবা জানি না কোন্ যুক্তিতে ঠিক করিলেন, তাঁহার বেহাই তাঁহাকে ইচ্ছাপূর্বক প্রবঞ্চনা করিয়াছেন।

তার পরে, বাবার একটা ধারণা ছিল, আমার শ্বশুর রাজার প্রধান মন্ত্রী গােছের একটা-কিছু৷ খবর লইয়া জানিলেন, তিনি সেখানকার শিক্ষাবিভাগের অধ্যক্ষ। বাবা বলিলেন, অর্থাৎ ইস্কুলের হেডমাস্টার-- সংসারে ভদ্র পদ যতগুলাে আছে তাহার মধ্যে সব চেয়ে ওঁচা৷ বাবার বড়াে আশা ছিল, শ্বশুর আজ বাদে কাল যখন কাজে অবসর লইবেন তখন আমিই রাজমন্ত্রী হইব।

এমন সময়ে রাস-উপলক্ষে দেশের কুটুম্বরা আমাদের কলিকাতার বাড়িতে আসিয়া জমা হইলেন৷ কন্যাকে দেখিয়া তাঁহাদের মধ্যে একটা কানাকানি পড়িয়া গেল৷ কানাকানি ক্রমে অস্ফুট হইতে স্ফুট হইয়া উঠিল৷ দূর সম্পর্কের কোনাে এক দিদিমা বলিয়া উঠিলেন, “পােড়া কপাল আমার! নাতবউ যে বয়সে আমাকেও হার মানাইলা”।

আর-এক দিদিমাশ্ৰেণীয়া বলিলেন, “আমাদেরই যদি হার না মানাইবে তবে অপু বাহির হইতে বউ আনিতে যাইবে কেন?”

আমার মা খুব জোরের সঙ্গে বলিয়া উঠিলেন, “ওমা, সে কি কথা৷ বউমার বয়স সবে এগারাে বৈ তাে নয়, এই আসছে ফাল্গুনে বারােয় পা দিবে৷ খােটার দেশে ডালরুটি খাইয়া মানুষ, তাই অমন বাড়ন্ত হইয়া উঠিয়াছে।”

দিদিমারা বলিলেন,“বাছা, এখনাে চোখে এত কম তাে দেখি না৷ কন্যাপক্ষ নিশ্চয়ই তােমাদের কাছে বয়স ভাঁড়াইয়াছে।”

মা বলিলেন, “আমরা যে কুষ্ঠি দেখিলাম।” কথাটা সত্য। কিন্তু কোষ্ঠীতেই প্রমাণ আছে, মেয়ের বয়স সতেরাে৷ প্রবীণারা বলিলেন, “কুষ্ঠিতে কি আর ফাঁকি চলে না।” এই লইয়া ঘাের তর্ক, এমন-কি, বিবাদ হইয়া গেল।

এমন সময়ে সেখানে হৈম আসিয়া উপস্থিত৷ কোনাে-এক দিদিমা জিজ্ঞাসা করিলেন, “নাতবউ, তােমার বয়স কত বললা তাে” | মা তাহাকে চোখ টিপিয়া ইশারা করিলেন৷ হৈম তাহার অর্থ বুঝিল না ; বলিল, “সতেরাে।”