এক
ছােট বােনের গ্রামের বাড়িতে শহর থেকে বেড়াতে এসেছে বড়বােন। বড়বােনের বিয়ে হয়েছে শহরে এক সওদাগরের সঙ্গে, আর ছােট বােনের হয়েছে গ্রামের এক কৃষকের সঙ্গে। দুজনে চা খেতে-খেতে গল্প করছিল। বড়বােন শহুরে জীবনের সুখ-সুবিধের কথা বলছিল ; সেখানে তাদের জীবন-যাপন কত আরাম-আয়েশের, ছেলেমেয়েদের নিত্যনতুন কত জামা কাপড় পরাতে পারে, কত রকমের মজার মজার খাবার খায়, স্কেট করে, যখন যেখানে ইচ্ছা ঘুরে বেড়ায়, থিয়েটারে যায়।...
বড়বােনের শহুরে আদিখ্যেতায় ছােটবােন কিন্তু ভারি বিরক্ত হল। সেও তাই শহুরে জীবনযাত্রার নিন্দে করে নিজের গ্রাম্যজীবনের খুব খানিকটা প্রশংসা করে ফেলল।
সে বলল, “দেখ, যাই বলাে না কেন, আমি কিন্তু কিছুতেই তােমার মতাে হতে চাই না। অবশ্য তােমার এসব কথা আমি স্বীকার করি যে আমাদের চাষাভুষা জীবন নিতান্ত শাদাসিধে, এখানে তেমন কোনাে রং-তামাশা কিা উত্তেজনা নেই। কিন্তু তােমাদের জীবনটাকে আরেকটু খুঁটিয়ে দেখ দেখি। তােমরা ভালাে খাও, ভালাে পৱাে, আমােদ-প্রমােদে পড়ে থাকো বটে, কিন্তু তােমাদের ভবিষৎটা কী বলতে পারাে? ব্যবসা বাণিজ্য করে তােমরা হয় খুব বড়লােক হবে নইলে পথের ফকির হয়ে ঘুরে বেড়াবে। একটা প্রবাদ আছে না—লাভ-ক্ষতি দুই ভাই। আজ যারা ধনী, পথের ভিখারি হতে তাদের কতক্ষণ ? তার চেয়ে আমরা বরং বেশ আছি। চাষীদের একগাদা টাকা কোনােদিন হয় না হয়তাে, কিন্তু খাওয়া-পরার ভাবনাও তাদের করতে হয় না। কেননা খাওয়ার মতাে প্রচুর খাদ্য তাদের সবসময়ই থাকে।
ছােটবােনের কথা শুনে হেসে উঠল বড়বােন। সঙ্গে সঙ্গে বলল : প্রচুর খাদ্য না ছাই! কতকগুলাে শুয়াের আর গরুর বাচ্চা ছাড়া তােমাদের আর আছেটা কী শুনি? না আছে। ভালাে পােশাক-আশাক, না আছে ভালাে একটা সঙ্গীসাথী, তার আবার প্রচুর! তােমাদের চাষা স্বামীরা যতই খাটুক না কেন, তােমরা আজ যেমন আছ মাটির ঘরে, মরবেও তেমনি সেখানেই। তােমার ছেলেমেয়েদের অবস্থাও ওরকম থাকবে।”
ছােটবােন বলল, “বেশ তাে, তাতে হয়েছে কী? আমাদের খুব খাটতে হয় বটে, তবে আমাদের সে খাটনি নিজেদের জমিতেই। অন্যের কাছে আমাদের মাথা নােয়াতে হয় না। আর তােমরা শহুরেরা—একটা বন্দি আবহাওয়ার মধ্যে তােমাদের জীবন কাটে। আজ তুমি ভালাে আছ, হয়তাে কালই তােমার ওপর শনির দৃষ্টি পড়ল, আর তােমার স্বামী ঘর-সংসার ভুলে জুয়া-মদে সবকিছু শিকেয় তুলল। কেমন, শহরে এসবই তাে হচ্ছে অহরহ।”
ছােটবােনের স্বামী পাখম স্টোভের পাশে বসে দুইবােনের সব কথাই শুনছিল।
সে বলে উঠল, একেবার খাটি কথা। জমিতে ফসল ফলাতে সেই ছেলেবেলা থেকেই আমাদের মতাে চাষাভুষা লােকদের এত ব্যস্ত থাকতে হয় যে ওসব কুচিন্তা মগজে ঢুকবার সময় পায় না। তবে বড় একটা অভাব আমার আছে, যথেষ্ট জমি নেই আমার। যদি আরেকটু জমি পাই তাহলে স্বয়ং শয়তানকেও আমি ভয় পাই না।
চা খাওয়া শেষ করে দুবােন আরাে কিছুক্ষণ কথাবার্তা বলল জামা কাপড় নিয়ে, তারপর চায়ের কাপগুলাে ধুয়েমুছে পরিষ্কার করে গেল শুতে।
এদিকে হয়েছে কী, স্টোভের পেছনে শয়তান কিন্তু সারাক্ষণ ঘাপটি মেরে বসেছিল। শুনছিল সব কথা। চাষীর বৌ-এর কথায় তার স্বামী যখন গর্ব করে বলল যে একবার জমি পেলে স্বয়ং শয়তানও তা কেড়ে নিতে পারবে না, শুনে শয়তান খুশিতে নেচে উঠল।
মনেমনে সে ভাবল : চমৎকার, এবার তােমাকে নিয়েই একটা খেলা খেলব। আগে তােমাকে অনেক জমি দেব—আর কেড়ে নেব তারপর।
দুই
এই কৃষকের বাড়ির পাশেই বাস করতেন এক মহিলা। তার প্রায় দুশাে চল্লিশ একর জমি ছিল। গ্রামের কৃষকদের সঙ্গে বরাবরই তার ভালাে সম্পর্ক। কখনাে কারাের সঙ্গে রূঢ় ব্যবহার করেননি। কিছুদিন হল তিনি তার জমির দেখাশােনা করার জন্য একজন অবসরপ্রাপ্ত সৈনিক নিযুক্ত করেছেন। এই লােকটি নানারকম জরিমানা করে আশপাশের কৃষকদের উপর অত্যাচার শুরু করেছে। পাখম এ-ব্যাপারে দারুণ সতর্ক, তবু কখনাে কোনাে সময়ে তার একটা ঘােড়া হয়তাে ঢুকে পড়ল মহিলার ক্ষেতে, কখনাে গরুটা গেল তার বাগানে, নয়তাে বাছুরটা বেড়া ডিঙিয়ে ঢুকে পড়ল, তার ফসল খেয়ে এল; আর এরকম কিছু ত্রুটি ঘটলেই জরিমানা দিতে হত পাখমকে।
এক শীতকালে চারদিকে গুজব রটে গেল যে এই জমিদার-মহিলা তার সব জমি বিক্রি করে ফেলবেন। আরাে শােনা গেল এই সমস্ত জমি এবং পাশের বড় রাস্তা সবই নাকি ওই মহিলার ওভারশিয়ার কিনবে। কথাটা কৃষকদের কানে গেলে তারা দুশ্চিন্তায় পড়ল। ভাবল এই লােক যদি এতবড় জমির মালিক হয়, তাহলে তাদের অবস্থা আরাে খারাপ হয়ে যাবে, বারবার জরিমানা করে চাষীদের নাজেহাল করে ছাড়বে। অথচ ওই জমির চারপাশেই এদের বসবাস। যেমন করেই হােক জমিটা তারা হাতছাড়া করতে রাজি নয়।
কাজেই গ্রামের সমিতির পক্ষ থেকে একটি প্রতিনিধি-দল গেল মহিলার সঙ্গে দেখা করতে। তারা বলল, আপনার জমি ওভারশিয়ারের কাছে বিক্রি না করে আমাদের কাছে করুন, আমরা আপনাকে বেশি মূল্য দেব। মহিলা এই প্রস্তাবে রাজি হলেন। তখন চাষীরা সমিতির নামে সমস্ত জমিটা কিনে নেবার চেষ্টা করল। বিরাট সভা ডাকল তারা, কিন্তু কোনাে মীমাংসায় পৌছুতে পারল না। আসলে হল কী, অলক্ষে শয়তান সকলের মনে এমনই ধোঁকা দিতে লাগল যে সবাই সবার উপর থেকে আস্থা হারিয়ে ফেলল। কাজেই তারা ঠিক করল, প্রত্যেকেই আলাদাভাবে যার যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী জমি কিনে নেবে। আর জমিদার মহিলাও এ-প্রস্তাবে রাজি হলেন।
একদিন পাখম জানতে পেল, তাদের এক প্রতিবেশী পঞ্চাশ একর জমি কিনছে অর্ধেক দাম দিয়ে। বাকি অর্ধেক টাকা একবছর পরে নিতে রাজি হয়েছেন মহিলা। শুনে পাখম ঈর্ষায় ফুলতে লাগল। সে ভাবল, অন্যে যদি সব জমি কিনে ফেলে তাহলে আমি কী করব? বউ এর সঙ্গে সে আলােচনায় বসল—দেখ, সবাই কিছু না কিছু জমি কিনছে। আমাদেরও একর বিশেক জমি কিনে নেয়া উচিত। দিনকালের যা অবস্থা, খাওয়া-পরার ব্যবস্থা করাই একদিন অসম্ভব হয়ে উঠবে। ওভারশিয়ার তাে জরিমানা হিসাবেই আমাদের সব কেড়ে নিচ্ছে। ফতুর হওয়ার আগে আমাদের কিছু জমি কিনে রাখা দরকার।
শতখানেক রুবল তাদের আগে থেকেই জমানাে ছিল। এবার তারা একটা গাধার বাচ্চা আর অর্ধেক মৌমাছি বিক্রি করল। সঙ্গে সঙ্গে ছেলেকেও চাকরিতে পাঠিয়ে ওরা কোনােরকমে জমির অর্ধেক টাকা জোগাড় করে ফেলল।
টাকাগুলাে একসঙ্গে নিয়ে তিরিশ একর জমি এবং ছােট একটা বাগান পছন্দ করে পাখম মহিলার কাছে গেল জমি কিনতে। দরদস্তুর ঠিক করে মহিলার হাতে কিছু টাকা অগ্রিম দিয়ে এল সে। পরে শহরে গিয়ে একটা দলিল লিখে তাতে সই করে সব পাকাপাকি হলে পাখম অর্ধেক টাকা দিল। কথা হল, জমির বাকি অর্ধেক দাম দুবছর শেষ হবার আগেই দিয়ে দেবে।
এবার সে শ্যালকের কাছ থেকে আরাে কিছু টাকা ধার করে বীজ কিনল। সময় হলে কেনা জমিতে বীজ বুনল। ফসল হল প্রচুর। কাজেই একবছরের মধ্যেই সে জমিদার মহিলার টাকা আর শ্যালকের দেনা দুই-ই শােধ করে দিল। ব্যস! পাখম হয়ে উঠল জমির মালিক। এখন সে নিজের জমিতে বীজ বােনে, ফসল কাটে, নিজের জমিতে ঘােড়া গরু নিয়ে ঘাস খাওয়ায়। আজকাল চাষ করতে, ফসল তুলতে কি বাগানের অবস্থা দেখতে যখনই সে ঘােড়ায় চড়ে নিজের জমিতে যায়, আনন্দে মন তার ভরে ওঠে। নিজের জমির ঘাসগুলােকে পর্যন্ত মনে হয় অন্য ঘাসের চেয়ে আলাদা; এখানে ফুলগুলােও যেন অন্যভাবে ফোটে। কত দিনই তাে পাশ দিয়ে যেতে-যেতে জমি দেখেছে সে এই জমি, জমির মাটি আজকের মতাে ভালাে তার কোনােদিনই লাগেনি।
তিন
এভাবে পাখমের দিনকাল বেশ সুখেই কাটছিল। আর কাটতও চিরকাল যদি-না চারদিকের কৃষকেরা তার উপর উৎপাত শুরু না করত। মেষপালকের মেষের দল ঢুকে পড়ে তার বাগানে, রাতের বেলায় তাদের ঘােড়া ফসলের ক্ষেতে ঢুকে নষ্ট করে পাখমের সােনার ফসল। কতবার সে তাদের শান্তভাবে সাবধান হতে বলেছে। কিন্তু কে শােনে কার কথা। একসময় তার ধৈর্যের বাধ ভেঙে গেল। পাখম জেলা আদালতে গিয়ে নালিশ দিয়ে এল। সে জানত, ছােট চাষীরা জমির অভাবেই এ কাজ করে, তার ক্ষতি করবার জন্য নয়। কিন্তু কতদিন আর এই অবস্থা চলতে দেয়া যায়। মাঠের ফসল খেয়ে ওরা-যে সব তছনছ করে দিল। একটা শিক্ষা অন্তত রাখালদের দেয়া উচিত।





মন্তব্য (০)
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!