এই ভেবে সে প্রথমে তাদের একজনের বিরুদ্ধে কোটে নালিশ দিয়ে এল। জরিমানা হল তার। তারপর আরাে একজনের জরিমানা দিতে হল। কিন্তু ফল হল উল্টো। সবাই পাখমের উপর চটে গেল এবং প্রতিবেশীরা এবার ইচ্ছে করেই তার ফসল চুরি করতে আরম্ভ করল। একরাত্রে কে যেন বাগানে ঢুকে প্রায় দশটার মতাে লিন্ডেন গাছ গােড়াসুদ্ধ উপড়ে রেখে চলে গেল। পরদিন বাগানের পাশ দিয়ে যেতে যেতে ব্যাপারটা দেখে কালাে হয়ে গেল পাখমের মুখ। আরাে কাছে গিয়ে দেখে, একটা ঝােপের সবকটা গাছ শেকড়-সমেত উপড়ানাে, একটা গাছ যদিওবা খাড়া হয়ে আছে কিন্তু তার সব ডালপালা ছাঁটা। পাখম তাে রেগে আগুন। সে মনে মনে বলল, উহ্! যদি জানতে পারতাম কে এ কাজ করেছে একবার দেখে নিতাম তাকে।
সেই থেকে পাখম ভাবতে লাগল, লােকটা কে হতে পারে। একসময় তার মনে পড়ল সাইমনের কথা। সাইমন ছাড়া এ-কাজ কেউ করতে পারে না। তখন সে গেল সাইমনের কাছে কিন্তু গাছের কোনও চিহ্ন তার বাড়িতে পাওয়া গেল না। বৃথাই ঝগড়া করে পাখম ফিরে এল। ঘরে এসে তার স্পষ্ট ধারণা জন্মাল যে এ কাজ সাইমনেরই। তার বিরুদ্ধে পাখম মামলা ঠুকে দিল।
বিচার হল, কিন্তু সাইমনের বিরুদ্ধে সঠিক প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেল সে। ফলে আরাে রেগে গেল পাখম। তার মনে হল সবাই মিলে পাখমের ওপর অবিচার করতে শুরু করেছে। ভয়ানক রেগে সে হাকিমকে বলল, “বাবুরা, আপনাদের সঙ্গে নিশ্চয়ই চোরদের যােগসাজশ আছে। নইলে কখ্খনাে এভাবে সাইমনকে ছেড়ে দিতে পারতেন না।”
এভাবে হাকিম থেকে শুরু করে আশপাশের সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে পাখম একা একা নিজের জমিতে বাস করতে লাগল। আগে সবাই তাকে ভালােবাসত। এখন সে অনেক জমির মালিক। তবু মানুষ আগের মতাে তাকে আর ভালােবাসে না।
সেইসময় চারদিকে শােনা গেল, অনেক চাষী রাশিয়ার এই অঞ্চল ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে। পাখম ভাবল, জমি ফেলে আমার কোথাও যাবার দরকার নেই। যদি অন্যেরা যায়, ভালােই তাে, আমার আরাে জমি হবে। তাদের জমিগুলাে আমি কিনে নিতে পারব। তখন চারদিকে সবই হবে আমার জমি। আমি আরাে আরামে থাকতে পারব। এতটুকু জমির মধ্যে বড় আঁটাআঁটিতে বাস করতে হচ্ছে আমাকে।
বেশ কিছুদিন পরের ঘটনা। পাখম তখন বাড়িতে, এমন সময় একজন পথিক কৃষক এসে হাজির হল। কৃষকটির বাড়ি অন্য গ্রামে। পাখম তাকে রাতের জন্য আশ্রয় দিল, খেতেও দিল। রাত্রে তার সঙ্গে কথাবার্তা হচ্ছিল। পাখম জিজ্ঞেস করল, সে কোথেকে এসেছে? জবাবে লােকটি বলল, “আমি এসেছি ভলগা নদীর ওপার থেকে। সেখানে আমি কাজ করি।”
লােকটা আবার বলল, ‘সেখানে নতুন একটি বসতি গড়ে উঠছে। যেকেউ গিয়ে সমিতিতে নাম লেখালেই তাকে ওরা বিশ একর করে জমি দিচ্ছে। আর সে-জমিও এত ভালাে যে ফসল বুনতে-না-বুনতেই তা ঘােড়ার মতাে বড় হয়ে ওঠে। একবার এক গরিব চাষী সেখানে গেল, সে এত গরিব যে খেটে খাবার দু-খান হাত ছাড়া তার আর কোনাে সম্বল ছিল না। অথচ এবার সে একশাে একর জমিতে শুধু গমই ফলিয়েছে। গত একবছরে একমাত্র গম বেচেই লােকটি পাঁচহাজার রুবল পেয়েছে।'
শুনে পাখমের মন উতলা হয়ে উঠল। ভাবল, এমন আয়-রােজগার যদি সেখানে করতে পারি, তাহলে এখানে এমন গরিবের মতাে কুঁকড়ে পড়ে থাকি কেন? জমি বাড়ি সব বিক্রি করে আমিও সেই দেশে যাব। সেখানে নতুন বাড়ি বানাব, আর চাষের জমি করব অনেক। এখানে তাে দুঃখকষ্ট লেগেই আছে। অবশ্য জায়গা-জমি বেচার আগে সেই জায়গাটা দেখে আসতে হবে আমাকে।
একটু-একটু গরম পড়তেই পাখম সেই নতুন দেশ দেখতে বেরিয়ে পড়ল। প্রথমে জাহাজে চড়ে ভলগা নদী দিয়ে সে পৌছুল সামারা অঞ্চলে। তারপর সেখান থেকে তিনশাে মাইল পথ পায়ে হেঁটে পাখম পৌছুল সেই নতুন দেশে।
লােকটি যা বলেছিল তার সবই সত্যি। সমিতি প্রত্যেককে বিশ একর করে জমি বিলি করছে। সেজমিও অতি চমৎকার। সমিতি তাকে আরাে খবর দিল যে বিশ একর জমি ছাড়াও কেউ ইচ্ছা করলে অল্পদামে যত খুশি জমি কিনতে পারে। জমির দাম একরপ্রতি মাত্র তিন রুবল।
সবকিছু জেনে পাখম বাড়ি ফিরে এল হেমন্তকালে। এসেই সব বিক্রি শুরু করল। জমি, বাড়ি, ফসল সবই পাখম ভালাে দামে বেচতে পারল। তারপর বসন্তকাল পর্যন্ত অপেক্ষা করে একদিন সবাইকে নিয়ে নতুন দেশে রওনা হয়ে গেল।
চার
নতুন গ্রামে পৌঁছুলে সঙ্গে সঙ্গে পাখমকে সেই গ্রামের সমিতির একজন সভ্য করে নেয়া হল। মাথাপিছু হিসেবে প্রায় একশ' একর জমি দেয়া হল তাকে। এ ছাড়া গরু-ঘােড়ার খাওয়াবার জন্য আলাদা ঘাসের জমিও পেল কিছু। মনের খুশিতে নতুন ঘরবাড়ি তৈরি করে ফেলল পাধম। কেননা আগে যা ছিল তার চেয়ে দশগুণ বেশি ধনী সে এখন। চাষের জন্য কিংবা গরু ঘােড়া চরাবার জন্য জমির কোনাে অভাব নেই। যত ইচ্ছে গরু-ঘােড়া এখন পুষতে পারে সে।
প্রথম প্রথম পাথমের কাছে সবকিছুই মনে হয়েছিল চমৎকার। পাকা বাড়ি, তকতকে ঝকঝকে ঘর, প্রচুর জমি, ভালাে ভালাে ঘােড়া আর গরু। কিন্তু একটু পা ছড়িয়ে বসবার পরে তার আবার মনে হতে লাগল যে জায়গা বড় কম।
গম চাষের সাধ জাগলেও গম চাষের মতাে প্রচুর জমি তার নেই। গম জন্মায় ঘাসজমি, নতুন জমি কিংবা একবার চাষের পর বছর দু-এক ফেলে-রাখা জমিতে।
প্রথম বছর পাখম তার জমিতে গম বুনে চমৎকার ফসল পেল। পরের বছরও সে গম বুনতে চাইল। কিন্তু তার এত জমি ছিল না যে গতবছরের ফসলের জমি দুবছর ফেলে রেখে নতুন জমিতে ফসল বুনবে। কাজেই আরাে জমি লিজ নিয়ে গম বুনল। গম হল প্রচুর কিন্তু সে জমি বাড়ি থেকে এত দূরে যে ফসল বয়ে আনতে অনেক কষ্ট হল তার।
এরপরও সে নতুন নতুন জমি লিজ নিয়ে তাতে গম বুনে পাঁচবছর কাটিয়ে দিল। ভাগ্য তার খুব ভালাে। প্রত্যেকবার সে প্রচুর ফসল পেল। অনেক অর্থ জমল পাখমের। একবার সে কয়েকজন চাষীকে নিয়ে এক মহাজনের বিশাল জমিতে গম চাষ করল। এদিকে সেই জমি নিয়ে এক মামলায় হেরে গেল মহাজন। ফলে সমস্ত খাটুনিটাই বরবাদ হয়ে গেল। জমিটা নিজের হলে পাখমের এই ক্ষতিটা হত না। সেই থেকে পাখম আরাে জমি কেনার ধান্দা করতে লাগল। এক কৃষকের সঙ্গে একহাজার একর জমির দামদরও প্রায় ঠিক হয়ে এল। এমন সময় এক বিদেশি তার ঘােড়াগুলােকে একটু বিশ্রাম দেবার আশায় এসে উঠল পাখমের বাড়িতে। চা পান করতে করতে বিদেশি লােকটি বলল, ‘অনেক অনেক দূরের বাসকিরদের দেশ থেকে আমি এসেছি। বাসকির হল বেদের জাত—একজায়গায় বেশিদিন থাকে না। সেখানে আমি একহাজার রুবল দিয়ে দশহাজার একর জমি কিনেছি।’
কৌতুহলী হয়ে পাখম তাকে অনেক কিছুই জিজ্ঞেস করল। লােকটি বলল, তােমাকে শুধু ওদের সর্দারের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। তা হলেই তােমাকে আর পায় কে! আমি তাে কিছু কাপড়-চোপড়, কার্পেট আর একবাক্স চা মিলিয়ে শতখানেক রুবল উড়িয়েছি, কিছু ভদকা খাইয়েছি। তাতেই ওরা খুশি হয়ে একরপ্রতি জমি মাত্র আটপয়সায় কোপেকে দিয়ে দিয়েছে।
বিদেশি লােকটি তার দলিলপত্র দেখিয়ে আবার বলল, ‘জমিগুলাে সব নদীর ধারে। চারদিক খােলা। এর আগে কেউ কোনােদিন সে জমিতে চাষ করেনি। আর তাছাড়া সেখানকার মানুষগুলাে একেবারে ভেড়ার মতাে সরল। আপনি অনায়াসে যেকোনাে জিনিশ তাদের কাছে থেকে বাগিয়ে নিতে পারবেন।’
পাখম ভাবল, সেখানে গিয়ে আমি যদি সহজেই জমিদার হয়ে উঠতে পারি, তাহলে এখানে জমি কিনব কেন?
পাঁচ
বিদেশি লােকটির কাছ থেকে পথঘাট জেনে নিয়ে পাখম যাবার জন্য তৈরি হল। স্ত্রী-পুত্র সব রেখে গেল জমি-জমা, ঘরবাড়ি দেখাশােনা করতে। সঙ্গে একজন চাকর নিয়ে পাখম হাজির হল এক শহরে। এখান থেকে একবাক্স চা, কিছু মদ আর বেশকিছু টুকিটাকি জিনিশ কিনল বাসকির সর্দারদের উপহার দেবার জন্য।
সেখান থেকে আবার ওরা যাত্রা শুরু করল, প্রায় তিনশ মাইলের বেশি পথ পার হয়ে সাতদিনের দিন সে বাসকিরদের তাবুতে গিয়ে হাজির হল।
এদের সম্পর্কে যা-কিছু সে কানে শুনেছিল তার সবই ঠিক। খােলা প্রান্তরের ভেতর দিয়ে যে নদীটা বয়ে চলেছে, তারই ধারে ধারে চামড়ার ছাউনি দেয়া তাবুতে ওরা বাস করে। জমি তারা চাষ করে না, কোনাে ফসলও খায় না। খােলা মাঠে চরে বেড়াচ্ছে গরু-মহিষ আর কোসাক ঘােড়ার দল। ঘােড়ার বাচ্চাগুলাে বেঁধে রেখেছে তাবুর পেছনে। দিনে দুবার করে মা ঘােড়াকে তাড়িয়ে আনা হয় বাচ্চাদের দুধ খাওয়াতে। বাকিদেরও প্রধান খাদ্য এই ঘােড়ার দুধ। লােকগুলাে ঘােড়ার দুধ দিয়ে কুমিস নামে একরকমের পানীয় তৈরি করে। কুমিস থেকে আবার তৈরি হয় পনির। তারা কুমিস আর চা পান করে, ভেড়ার মাংস খায় আর মনের আনন্দে বাঁশি বাজায়। লােকগুলাের স্বাস্থ্য খুব ভালাে, সবসময় হাসি-তামাশায় মশগুল, বছরের অর্ধেকটা সময় তারা শুয়ে বসেই কাটায়। লেখাপড়া কেউ জানে বলে মনে হয় না, রুশভাষা তাে একজনও বােঝে না। তবে মানুষ হিসেবে তারা খুবই সরল। অন্তরগুলাে দয়ায় ভরা।





মন্তব্য (০)
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!