পাখমকে দেখেই তারা দলে দলে তাঁবু থেকে বেরিয়ে এসে তার চারপাশে ভিড় করে দাড়াল। একজন দোভাষী এল পাখমের কথাবার্তা বুঝিয়ে দিতে। ওরা বুঝতে পারল পাখম এসেছে কিছু জমি কেনা যায় কি না তাই দেখতে। এ-কথা শুনে লােকগুলাে ভারি খুশি হয়ে পাখমকে বুকে জড়িয়ে ধরল। পাখমকে তারা সবচেয়ে বড় তাবুর ভেতরে নিয়ে গেল। সবচেয়ে ভালাে জায়গায় তাকে বসিয়ে নিজেরা বসল তার চারদিক ঘিরে। চা এল, কুমিস এল, একটা ভেড়াও জবাই হল পাখমের জন্য। পাখম তার উপহারের জিনিশগুলাে বের করে সবার মধ্যে বিলিয়ে দিল। বাসকিরদের সে কী আনন্দ। নিজেদের ভেতর কী যেন বলাবলি করে তারা দোভাষীকে ডাকল।
দোভাষী তখন পাখমকে বুঝিয়ে বলল, এরা বলছে যে তুমি এসেছ বলে বাসকিররা খুব খুশি হয়েছে। এদের রীতি হল কোনাে উপহার পেলে তার বিনিময়ে যে-কোনাে উপায়ে অতিথির আশা পূরণ করা। তুমি অনেককিছু এনে এদের উপহার দিয়েছ। এখন এরা জানতে চাইছে, তুমি এদের কোন্ জিনিশ সবচেয়ে বেশি পছন্দ করাে। তুমি যা চাইবে তাই তােমাকে দেয়া হবে।
পাখম বলল, এখানে এসে আমার সবচেয়ে ভালাে লেগেছে তােমাদের জমি। যেখান থেকে আমি এসেছি, সেখানে জমির বড় অভাব। আর যাও-বা আছে, তাতে ভালাে ফসল ফলে না। তােমাদের জমির তুলনা মেলা ভার। এত ভালাে জমি এর আগে কখনাে দেখিনি আমি।'
দোভাষী তার কথাগুলাে বাসকিরদের বুঝিয়ে দিল। বাসকিররা আবার কিছুক্ষণ আলােচনা করল নিজেদের ভেতর। পাখম তাদের কথাবার্তার কিছুই বুঝতে পারছিল না। অবশ্য তাদের হাে-হাে করা তুমুল হাসি দেখে বােঝা যাচ্ছিল পাথমের ওপর তারা সন্তুষ্ট।
বেশ কিছুক্ষণ পর তাদের আলােচনা থামলে দোভাষী পাখমকে বলল, ‘তােমার সদয় ব্যবহার আর সুন্দর উপহারের পরিবর্তে এরা তােমাকে জমি দিতে রাজি হয়েছে। তােমার যত জমি দরকার ততটুকুই পাবে।'
এই সময় লােকগুলাে আবার যেন কী নিয়ে তর্কাতর্কি শুরু করে দিল। পাখম দোভাষীকে জিজ্ঞেস করলে সে বলল, 'এদের কেউ কেউ বলছে, তােমাকে জমি দেবার আগে একবার সর্দারকে বলে নেয়া উচিত। তাকে না-জানিয়ে কিছু করা ঠিক হবে না। অন্যেরা বলছে সর্দারকে জানাবার কোনাে দরকার নেই।
ছয়
ওদের তর্কাতর্কির মাঝে শেয়ালের চামড়ার লম্বা টুপি-পরা একটা লােক সামনে এসে পঁড়াল। দোভাষী পাখমকে বলল, “ইনিই হচ্ছেন আমাদের সর্দার।”
সঙ্গে সঙ্গে পাখম সবচেয়ে সুন্দর একটা জামা আর সের-পাঁচেক ভালাে চা সর্দারকে উপহার দিল। সর্দার হাত বাড়িয়ে গ্রহণ করলেন সেসব। তারপর তিনি তার আসনে বসলে বাসকিররা সমস্ত ব্যাপারটা তাকে বুঝিয়ে বলল। তাদের কথা শুনে সর্দার হাতের ইশারায় সবাইকে বসতে বললেন। হাসিমুখে তিনি রুশভাষায় পাখমকে বললেন, ‘বেশ, তুমি যা চাও তাই হবে। কোন্ জমিটা তােমার পছন্দ আমাদের দেখিয়ে দাও। আমাদের জমির কোনাে অভাব নেই।’
পাখম মনে মনে ভাবতে লাগল, যতটা সম্ভব জমি আদায় করে নিতে হবে। আর লেখাপড়া করে পাকাপাকিভাবে নেয়া উচিত। তা না হলে আজ দিচ্ছে, কাল যদি আবার কেড়ে নেয়।
এরকম ভাবনার পর সে সর্দারকে বলল, 'আপনার দয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জমির কোনাে অভাব নেই, তার মাঝ থেকে সামান্য একটুমাত্র চাইছি। কোন জমিটুক আমার হবে সে বিষয়ে আমি নিশ্চিত হতে চাই। আমি মেপে আমাকে লেখাপড়া করে দেয়া যাবে কি হুজুর? মানুষের মরা-বাঁচা ঈশ্বরের হাতে। আপনারা দয়ালু বলেই আমাকে এ জমি দিতে রাজি হয়েছেন, কিন্তু দুদিন পরে আপনাদের ছেলেমেয়েরা আবার সেটা কেড়েও তাে নিতে পারে।'
সর্দার সরল মানুষ। তিনি বললেন, “তুমি ঠিকই বলেছ। লেখাপড়া করেই তােমাকে দেব।'
পাখম এবার সেই বিদেশি লােকটির কথা তুলে বলল, তাকেও তাে আপনারা শহুরে পাকা দলিল করে জমি দিয়েছেন। দয়া করে আমার বেলায়ও সেরকম করুন।
এবার সর্দার পাখমের মনের কথাটি ধরতে পারলেন। বললেন, ‘ঠিক আছে। আমাদের এখানে একজন মুন্সি থাকেন। সেই শহরে গিয়ে তােমার দলিলের ব্যবস্থা করে দেবে।’
‘আমাদের এখানে জমির দাম দিন প্রতি একহাজার রুবল মাত্র।’ ‘দিন-প্রতি' কথাটা পাখম বুঝতে পারল না। তাই সে আবার জিজ্ঞেস করল, ‘দিন প্রতি’ এটা আবার কেমন মাপ? একদিনে কত একর জমি হবে?'
‘জমির মাপজোখ আমরা বাপু তেমন জানি না। তাই দিনের হিসেবে আমরা জমি বিক্রি করি। অর্থাৎ একদিনের মধ্যে তুমি যতটা জমি ঘুরে আসতে পারবে তার সবটাই তােমার। এই হচ্ছে আমাদের জমির মাপ, আর তার দাম হল একহাজার রুবল।
পাখম অবাক হয়ে বলল, “বলেন কী! একদিনে তাে গােটা একটা জেলা ঘুরে আসা যায় !”
সর্দার হেসে ফেললেন। বললেন, ‘তাহলে একটা জেলার সমান জমিই তােমার হবে। তবে হ্যাঁ, একটা শর্ত আছে। যেখান থেকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুমি রওনা হবে, সূর্য ডুবে যাওয়ার আগে যদি ঠিক সেখানে ফিরে আসতে না পারাে তবে তােমার টাকা বাজেয়াপ্ত হয়ে যাবে।’
পাখম আবার জিজ্ঞেস করল, “আচ্ছা, কতটা আমি গিয়েছি তার চিহ্ন রাখব কেমন করে?”
‘কেন, আমরা তােমার সঙ্গেই থাকব। পছন্দমতাে তুমি যেখান থেকে যাত্রা শুরু করবে। আমরা সেখানেই দাড়িয়ে থাকব আর তুমি হাঁটা শুরু করলে আমার কয়েকটি যুবক ঘােড়ায় চড়ে তােমার পিছে পিছে যাবে। তুমি যেখানে যেখানে বলবে সেখানেই তারা একটি করে খুঁটি পুতবে। তারপর সেই খুটি বরাবর লাঙল চালিয়ে দাগ দেয়া হবে। শুধু সূর্যাস্তের আগেই তােমাকে যাত্রা শুরুর জায়গায় ফিরে আসতে হবে। যতটা জমি তুমি ঘুরে আসতে পারবে সবটাই হবে তােমার।’
মনের খুশিতে পাখম যেন ফেটে পড়ছিল। ঠিক হল, আগামীকাল খুব ভােরে পাখম যাত্রা শুরু করবে।
আরাে কিছুক্ষণ গল্পগুজব করে তারা সকলে মিলে পান করল কুমিস, গরম ভেড়ার মাংস আর ধোয়া-ওঠা চা। খাওয়াদাওয়ার উৎসব শেষে পাখম শুতে গেল। আহ! কী সুন্দর নরম পাখির পালকের উষ্ণ বিছানা!
অন্যেরাও শােবার জন্য চলে গেল। কথা হল, আগামীকাল সূর্যাস্তের আগেই নদীর ধারের একটি নির্দিষ্ট জায়গায় সবাই এসে জমায়েত হবে।
সাত
সারারাত পাখমের চোখে ঘুম এল না। সারারাত কেটে গেল কেবল জমির স্বপ্ন দেখে, নতুন জমির ভাবনা ভেবে।
শুয়ে-শুয়েই ও ভাবতে লাগল, খুব বড় একটা চক্কর দিয়ে ফিরে আসতে হবে। সারাদিনে অন্তত পঁয়ত্রিশ মাইল হেঁটে আসতে পারব। আর পঁয়ত্রিশ মাইলের মধ্যে জমির পরিমাণ বিশ হাজার একরের কম হবে না। তখন আর আমাকে পায় কে! এর ভেতর যে-জমি একটু খারাপ হবে সে জমি বিক্রি করে ফেলব, ভালাে জমিগুলাে অবশ্য নিজেই চাষ করব আমি। এত জমি চাষের জন্য দুটো বলদ কিনতে হবে। আর রাখতে হবে গােটাদুয়েক চাকর। কিছু জমি ফেলে রাখতে হবে ঘাস জন্মাবার জন্য—গরু-ঘােড়াও তাে পালতে হবে!
সারারাত পাখম দুচোখের পাতা এক করতে পারল না। ভােরের দিকে একটু তন্দ্রামতাে এল। সঙ্গে সঙ্গে সে স্বপ্ন দেখল একটা। সে যেন একটা তাবুতে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছে বাইরে কে একজন বেদম হাসছে আর কথা বলছে। কে এমন করে হাসছে দেখবার জন্য সে তাঁবুর বাইরে এসে দেখল, মাটির ওপর বসে আছেন সর্দার। বুকের দুপাশ চেপে ধরে সর্দার এমন করে হাসছেন যেন তার পেট ফেটে যাবে। স্বপ্নের মধ্যেই পাখম হেঁটে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, ‘এত হাসছেন কেন?' কিন্তু ভালাে করে চেয়ে দেখতেই পাম বুঝতে পারল, লােকটি সর্দার নয়। এ তাে সেই বিদেশি লােক যে তাকে পরামর্শ দিয়ে এখানে এনেছে। পাখম তাকে জিজ্ঞেস করতে যাবে, ‘কিছুদিন আগে আপনি আমার বাড়িতে গিয়েছিলেন না?’ ঠিক তখনি লােকটির চেহারা আবার বদল হয়ে গেল। পাখম দেখল এ যেন সেই প্রথম লােক যে ভলগা নদীর ওপার থেকে তার কাছে গিয়েছিল। পাখম আবার জিজ্ঞেস করতে গেল, ‘কীভাবে সে এখানে এল?” কিন্তু লােকটির চেহারা আবার বদলে গেল, পাম দেখল, এ লােকটি মানুষ নয়, এ হচ্ছে স্বয়ং শয়তান। মাথায় তার শিং আর পায়ে জন্তুর মতাে খুর। মাটিতে বসে হাসতে হাসতে কিসের দিকে যেন সে একভাবে তাকিয়ে আছে—আর হাসছে। স্বপ্নের ভেতরেই পাখম কয়েক পা এগিয়ে গিয়ে দেখতে পেল, একটা লােক। তার পা খালি। পরনে পায়জামা, গায়ে শুধু একটা শার্ট-চিৎ হয়ে মরে পড়ে আছে। তার মুখ কাগজের মতাে শাদা। মরা লােকটিকে ভালাে করে দেখতে পাখম এগিয়ে গেল। দেখল মৃতলােকটি আর কেউ নয়—সে নিজেই। স্বপ্নে এইসব দেখে ভয়ে কাঁপতে কাঁপতে পাখম জেগে উঠল। তার মনে হল, কী আজব স্বপ্নই না মানুষ ঘুমের ঘােরে দেখে। জানালা দিয়ে পুবের দিকে চাইতে সে দেখল ভােরের প্রথম আলাে ঘরে উকি দিচ্ছে।





মন্তব্য (০)
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!