মুক্তির মন্দির সোপানতলে                 কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা                   বন্দীশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ-অরুণ গেছে অস্তাচলে? যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, আজ স্বদেশব্রতে মহাদীক্ষা লভি সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগাল আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা, আজ রক্তকমলে গাঁথা মাল্যখানি বিজয়লক্ষ্মী দেবে তাদের-ই গলে।।