এই কথা অনুযায়ী অনুষ্ঠানটি খুব তাড়াতাড়ি চলতে লাগল। তারা সবাই যখন দরবার কক্ষে এসে পোঁছাল ঠিক সেই সময় হঠাৎ এক বালককণ্ঠে উচ্চারিত হলো: থামো, আমিই হলাম আসল রাজকুমার। দরবারের মধ্য থেকে কেউ কেউ বলে উঠল, এই ভিক্ষুক ছেলেটাকে বের করে দাও। কিন্তু সিংহাসন থেকে টম বলে উঠল, না না, সেই সত্যিকারের রাজকুমার। টম ক্যান্টি তখন সব ঘটনা হাটফোর্ডকে খুলে বলল। তখন হাটফোর্ড বললেন, এ যে অবিশ্বাস্য ঘটনা। তবে এই ব্যাপারে একটা মাত্র পরীক্ষা হবে-যার দ্বারা এই ঘটনার ফয়সালা হবে যে কে সত্যিকারের রাজকুমার। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, বলোতো বড় রাজকীয় সিলটা কোথায় আছে?

ভিখারি রাজকুমার বলল, এ তো অতি সাধারণ প্রশ্ন। আমার কামরায় গিয়ে টেবিলের বামদিকে একটা লোহার পেরেক আছে, সেটা চাপ দিলে একটা গুপ্ত আলমারির দরজা খুলে যাবে, সেখানেই সিলটা পাবেন। হাটফোর্ড তড়িৎ সিল আনার জন্য চলে গেল কিন্তু কিছুক্ষণ পর খালি হাতে ফিরে এসে বলল, সিলটা পাওয়া গেল না। তখন হাটফোর্ড বললেন, এতে শুধু একটি সিদ্ধান্তেই আসা যায়। ভিখারি রাজকুমার হাটফোর্ডকে প্রশ্ন করল, আপনি ঠিকমতো খুঁজে দেখেছেন তো? হাটফোর্ড বললেন, হ্যাঁ, কিন্তু কোথাও সেই বড় সোনালি গোল সীলটা পাওয়া গেল না। টম বলল, একটা বড় সোনালি গোল সিলের কথা বলছেন, আরে তোমার টেবিলের উপরই ছিল এবং পরে তুমি সেটাকে লুকালে। ভিখারি রাজকুমার বলল, আর বলতে হবে না মনে পড়ছে। হাটফোর্ড আমার ঘরে যে লোহার বর্ম আছে তার বাহুর তলে বড় সোনালি সিলটা আছে। আবার হাটফোর্ড দৌড়ে সীলটা খুঁজতে গেল এবং তাড়াতাড়িই ফেরত এসে বলল, আপনাকে সন্দেহ করার জন্য আমাকে ক্ষমা করবেন হুজুর।

এর মধ্যে সৈনিক মিলস হেনডেন একদিন পরে এসে প্রাসাদে পৌঁছোল। দ্বারী তাকে জিজ্ঞাসা করল, তুমি এখানে কী করছ? সৈনিক বলল, আমি আমার স্বর্গীয় পিতার বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি। দ্বারী বলল, লোকটাকে সন্দেহ হচ্ছে, তোমরা একে তল্লাশি করো। তারা তার দেহ তল্লাশি চালিয়ে একটা পত্র পেল। তাতে লেখা : ‘লর্ড হাটফোর্ড সমীপেষু, এই পত্রবাহক আমার বন্ধু স্যার মিলস হেনডেন।’

সৈনিক মিলসকে রাজকুমারের কাছে নিয়ে যাওয়া হলো। সৈনিক তখন ভাবছে : আমি কি স্বপ্ন দেখছি, না সত্যি? তখন রাজকুমার বলল, হ্যাঁ মিলস, তুমি আমার পাশে বসো, এই অধিকার তোমাকে আগে দেওয়া হয়েছে। তারপর হিউজ হেনডেনকে রাজ্য হতে বিতাড়িত করা হলো।

তার মৃত্যুর পরে মিলসের সঙ্গে এডিথের বিয়ে হলো। সে তার মা ও বোনদের রাজপ্রাসাদে নিয়ে এসে বসবাস করতে লাগল। রাজকুমারকে যারা সাহায্য করেছিল। সবাইকে পুরস্কৃত করা হলো। আর যারা তার সঙ্গে দুর্ব্যবহার করেছিল তাদের শাস্তির ব্যবস্থা করা হলো।

রাজা এডওয়ার্ডের রাজত্ব খুব ন্যায় ও শান্তির রাজত্ব ছিল। একদিন রাজকুমার টমকে জিজ্ঞাসা করল, তুমি আমার বড় গোল সীলটার কথা কীভাবে মনে রাখলে? টম বলল, মনে থাকবে না? ওটা দিয়ে তো আমি প্রতিদিন বাদামের খোসা ছাড়াতাম ও বাদাম ভাঙতাম। এটাকে আমি হাতুড়ির মতোই ব্যবহার করেছি।