সাঁওতাল জনগোষ্ঠীর সমাজব্যবস্থা তাদের সাংস্কৃতিক জীবনের মূল ভিত্তি। সামাজিক কাঠামো কেবল সম্পর্কের একটি বিন্যাস নয়, এটি তাদের জীবিকা, ঐতিহ্য, আচার-অনুষ্ঠান এবং শাসনব্যবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত। সাঁওতাল সমাজে কয়েকধরনের শাসনব্যবস্থা পরিলক্ষিত হয়। যেমন:-
১. গ্রাম পরিষদ বা মাঝি হাড়াম।
২. পারগাণা বাইশি বা পরিষদ।
৩. দেশ মাঝি।
৪. রাষ্ট্রের প্রচলিত আইন।

১. গ্রাম পরিষদ বা মাঝি হাড়াম:-

গ্রাম পরিষদ গঠিত হয় একটি গ্রামের কয়েকজন সদস্য কে নিয়ে, এবং এই গ্রাম পরিষদের প্রধানকে বলা হয় মাঝি হাড়াম বা গ্রাম প্রধান। এই গ্রাম পরিষদের কাজ হচ্ছে গ্রামে বসবাসরত সকল পরিবারের খোঁজ খবর রাখা এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান আয়োজন করা (যেমন :- বাহা,সহরাই ইত্যাদি) এবং বিভিন্ন সমস্যা সমাধান করা।

এই গ্রাম পরিষদ শাসন ব্যবস্থায় গোডিত ব্যতিত কেউ বেতনভুক্ত নন। এই গোডিত প্রতিটি পরিবার থেকে প্রতি বৎসরে একবার পাঁচ কেজি করে ধান পেয়ে থাকেন। আর বাকি সদস্য এই সুবিধা পায়না।

গ্রাম পরিষদের সদস্যগণ:-

ক. মাঝি হাড়াম:- তিনি গ্রামের প্রধান বা গ্রামপ্রধান। গ্রামের সামাজিক শৃঙ্খলা রক্ষা, সভা পরিচালনা, বিরোধ নিষ্পত্তি এবং গ্রামের সামগ্রিক নেতৃত্ব প্রদান করেন।

খ. পারানিক:- ইনি মাঝি হাড়ামের প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

গ. জগ মাঝি:- এর দায়িত্ব হল গ্রামের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করা এবং তা সুষ্ঠভাবে পরিচালনা করা। যেমন:- বিবাহ,বাহা,সহরাই ইত্যাদি।

ঘ. গোডেত:- মাঝি হারাম এর নির্দেশনা অনুযায়ী গ্রামের সকল সদস্যদের বিভিন্ন আচার অনুষ্ঠানে, বাইশি বা সালিশে ও যে কোন প্রয়োজনে গ্রামের সকল সদস্যদের একত্রিত করার জন্য প্রতিটি পরিবারে গিয়ে তাদেরকে বিষয়টি অবহিত করেন এবং সকলকে আশার অনুরোধ জানান, এবং গ্রামে বসবাসরত প্রতিটি পরিবারের একজন করে সদস্য গোডিত এর ডাকে সাড়া দিয়ে একত্রিত হন।

ঙ. নাইকে:- বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পুরোহিত হিসেবে কাজ করা।

চ. কুডোম নাইকে:- নাইকে কে সাহায্য করা।

১.১ সাঁওতাল সমাজের বিচারব্যবস্থার কাজ:-
সাঁওতাল সমাজে ঐতিহ্যগতভাবে সামাজিক বিরোধ নিষ্পত্তির জন্য গ্রামসভা বা সামাজিক বৈঠকের ব্যবস্থা রয়েছে। আর এই সভাকে কুলহি দুড়ুপ (Kulhi Durup) বলা হয়।
সাধারণত যেসব বিষয় নিয়ে আলোচনা ও বিচার করা হয়:
অ. পারিবারিক বিরোধ ও পারিবারিক সমস্যা।
আ. বিয়ে, বিবাহবিচ্ছেদ ও দাম্পত্য সমস্যা।
ই. জমিজমা ও সীমানা নিয়ে বিরোধ।
ঈ. চুরি ও সামাজিক অপরাধ।
উ. সামাজিক রীতিনীতি ও প্রথা লঙ্ঘন।
ঊ. গ্রামের উন্নয়ন ও জনস্বার্থমূলক সিদ্ধান্ত।

২. পারগানা বাইশি বা পরিষদ :-
কয়েকজন গ্রাম প্রধানের সমন্বয়ে গঠিত হয় এই পারগানা বাইশি বা পরিষদ, এর প্রধান কে বলা হয় পারগানা।পারগানা বাইশি বা পরিষদের কাজ হল যখন গ্রাম পরিষদ যেকোনো সমস্যা বা বিচার - সালিশ সমাধান করতে ব্যর্থ হন তখন গ্রাম পরিষদ উক্ত সমস্যাটি সমাধানের জন্য পারগানা বাইশি বা পরিষদ এর কাছে প্রেরণ করে দেন।
৩. দেশ পারগানা:- এটি একটি অঞ্চলের সকল গ্রাম প্রধান,পারগানা বাইশি বা পরিষদ নিয়ে গঠিত হয়। যখন পারগানা বাইশি বা পরিষদ যেকোনো সমস্যা সমাধান দিতে ব্যর্থ হন তখন তারা দেশ পরগনার কাছে বিষয়টি হস্তান্তর করেন।

যখন এইসব তাদের সমাজব্যবস্থা দিয়ে কোন সমস্যার সমাধান বা নিষ্পত্তি করা যায় না তখন তা বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা নিষ্পত্তি করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কিন্তু বর্তমানে লক্ষনীয় যে তাদের এই সমাজব্যবস্থা গ্রাম পরিষদ ব্যতিত বাকি গুলো সঠিক চর্চা না থাকার কারনে বিলুপ্ত প্রায়। এখন উপায় সুশীলসমাজ ও শিক্ষিত যুব সমাজকে এগিয়ে আসতে হবে যেন এই সমাজব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারে, তবেই টিকে থাকবে এই সমাজ।

লেখক: সুইট মুর্মু