সূর্য-ঝলকে! মৌসুমী ফুল ফুটে স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে পড়ে মাঠভরা ধান্য শীর্ষ পরে দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে। আমার দেশের মাটিতে আমার প্রাণ নিতি লভে নব…
শতকের সাথে শতক হস্ত মিলায়ে একত্রিত সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে, চলে কর্মের আহ্বান কোন অনন্ত কাল হতে…
অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভাল লাগে যে আমার ‘মাগো’ ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুরবেলা ক্লান্তি নাশিতে কন্ঠে যে তার সুর লয়ে…
মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বল সহ্য করি।…
আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা। আমরা যখন আকাশের তলে ওড়ায়েছি শুধু ঘুড়ি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।…